অনলাইনে বাড়িতে বসে উপার্জন পদ্ধতি

  (Earn Money Online Work from Home)



অনলাইনে বাড়িতে বসে সরকারী কাজ করে ঘন্টায় উপার্জন করুন 1500 টাকা, উপার্জন পদ্ধতি, কিভাবে কাজ করবেন, কত টাকা পাবেন? কারা কাজ করতে পারবেন এবং কোন কোন কাজের মাধ্যমে রোজগার করা যাবে? জেনে নিন


Earn Money Online in Government project work from home

উপার্জন করে ভবিষ্যত জীবনে সুখ শান্তি নিয়ে আসতে সকলেই চান। কিন্তু সেই আশা অনেক সময়ই অসম্পূর্ণ থেকে যায়। এর কারণ হল কাজের অভাব। পড়াশোনা শিখেও সেই কারণে বেকারত্বের মাঝে জীবনযাপন করতে থাকেন বহু মানুষ। আবার অনেকে আছেন দিনে 8 ঘন্টা খেতে পরিশ্রম করতে চান না। তা নানা কারণেই হতে পারে। এইরকম বহু সমস্যার সমাধান হিসেবে হাজির হয়েছে অনলাইন ইনকাম।

যেখানে সহজেই উপার্জন করা যাবে, তাও বাড়িতে বসেই। সঙ্গে এটাও বোঝা যাচ্ছে, অনলাইন মানেই এক্ষেত্রে প্রয়োজন হবে ইন্টারনেটের। আজকে এই প্রতিবেদনে এমন একটি সরকারি ওয়েবসাইটের কথা জানানো হবে, তাতে এনরোলমেন্ট বা নিজের নাম নথিভুক্ত করে কয়েকটি কাজের মাধ্যমেই ঘন্টায় ঘন্টায় মোটা টাকা উপার্জন Earn Money Online বা অনলাইনে বাড়িতে বসেই করার সুযোগ পাবেন

বর্তমানে তথ্যপ্রযুক্তির উন্নতিতে যেকোনো কাজ সহজেই বাড়িতে বসে (Work From Home) করা সম্ভব। তাহলে উপার্জন (Earn Money Online) কেন নয়? বাড়িতে বসে মাত্র ২-৩ ঘন্টা কাজ করলেই মাসে 10,000 বা তারও বেশি টাকা রোজগার করতে পারবেন। যেখানে নিত্যদিন প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি হয়েই চলেছে। বাড়ছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম থেকে শুরু করে রান্নার গ্যাস সিলিন্ডার কিংবা পেট্রোল ডিজেল ইত্যাদির দাম। সেখানে সামান্য টাকা উপার্জনের মাধ্যমেও পরিবারকে আর্থিক দিক থেকে সাহায্য করা যাবে। তাহলে আর দেরি কিসের! চলুন জেনে নেওয়া যাক অনলাইনের মাধ্যমে কিভাবে বাড়িতে বসে ঘন্টায় 1500 টাকা উপার্জন করা যাবে

Online Earning Website Name

অনলাইন ওয়েবসাইটের নাম- respin.iisc.ac.in
এই ওয়েবসাইটটির মাধ্যমে বিভিন্ন কাজের মাধ্যমে ঘন্টায় 1500 টাকা রোজগার করা যাবে। প্রতিদিন মাত্র 1 ঘন্টা ব্যয় করেই এই Earn Money Online বা অনলাইনে টাকা উপার্জন করা সম্ভব। যেটি মাসের হিসেবে হিসেব করলে দাঁড়ায় 45,000 টাকায়। অর্থাৎ বাড়িতে বসেই এই পরিমান টাকা উপার্জন করা সম্ভব।
আসলে এই ওয়েবসাইটটি হল অটোমেটিক স্পিচ রেকগনিশন ওয়েবসাইট। অর্থাৎ স্বয়ংক্রিয় কোনও লেখা বা আর্টিকেল কে ভয়েজ বা কথার মাধ্যমে প্রকাশ করে। এই ওয়েবসাইটের মাধ্যমে কাজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়া ব্যক্তিরা নিজেদের স্থানীয় ভাষায় সমাধান পেয়ে থাকেন। এখানে আপনি ট্রান্সলেটরের মাধ্যমে বিভিন্ন স্থানীয় ভাষায় অনুবাদ করতে পারেন। যার বিনিময়ে আপনি টাকা পাবেন

How to Earn Money Online

এবার জানা যাক কিভাবে এই কাজের সঙ্গে যুক্ত হওয়া যাবে?
রেসপিন ওয়েবসাইটটি ওপেন করতে হবে। নিচে ওয়েবসাইট এর লিংক ও বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। এরপর ওয়েবসাইটের নিচে গিয়ে ‘ওপেনিংস’ (Openings) দেখা যাবে। এর ডানপাশে দেখা যাবে ‘ভিউ অল’ (View All) সেখানে ক্লিক করতে হবে। দেখা যাবে ‘স্পিচ রেকর্ডিং এন্ড ট্রানস্ক্রিপশন’ (Speech Recording and Transcription) এবং কন্টেন্ট রাইটারের কাজ রয়েছে। প্রত্যেকটি অপশনে বিজ্ঞপ্তি, যোগ্যতা, কাজের বিবরণ এর PDF ও তার মধ্যে আবেদন করার লিংক রয়েছে।

এই ওয়েবসাইটের মাধ্যমে অডিও শুনে সেটা লিখতে হবে।
উপরে দেখা যাবে ‘Apply Now’. সেখানে ক্লিক করার পর একটি ফর্ম ওপেনিং হবে। সেখানে ব্যক্তিকে সমস্ত তথ্য প্রদান করে submit করতে হবে।

Online Earning Amount

কত টাকা পাওয়া যাবে?
এই কাজের জন্য Earn Money Online বা অনলাইনে কাজ করলে যোগ্য ব্যক্তিকে দেওয়া হবে মোটা টাকা। মাত্র 20 মিনিট এই কাজ সঠিকভাবে করলে দেওয়া হবে 500 টাকা। আর যদি 1 ঘন্টা কাজ করা হয়, পাওয়া যাবে প্রায় 1,500 টাকা। তবে ইউনিক কন্টেন্ট ও কারো কন্টেন্ট কপি করা চলবে না।

এছাড়া ট্রান্সলেনশনের কাজও করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। অর্থাৎ একটি ভাষা থেকে অন্য ভাষায় টেক্সট করতে হবে। 1000 বাক্য ট্রান্সলেট করলে দেওয়া হবে 2000 টাকা। তাছাড়া কন্টেন্ট রাইটিং এর কাজ করলেও পাওয়া যাবে টাকা। মাত্র 2 থেকে 3 ঘন্টা কাজ করলে মিলবে মাসে 10,000 টাকা।

আরো বিশদে জানতে হলে বা এপ্লাই করতে হলে নিচে দেওয়া ওয়েবসাইট লিংকে ক্লিক করতে পারবেন।
ওয়েবসাইট লিংক- more

Post a Comment

0 Comments